ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী শীতের সবজির বাজারে চড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার : আইনমন্ত্রী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
Advertise with us

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   ৩২ বার পঠিত
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের

ছবি: ফাইল ছবি

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন দেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, দেশগুলোর প্রতিশ্রুতি তখনই অর্থবহ হবে, যখন সেগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সম্পদ থাকবে।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। খলিলুর রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ পর্যাপ্ত, সহজলভ্য ও সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান। বিশেষ করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, স্বল্পোন্নত দেশ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা অন্যান্য দেশকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

তিনি আরও বলেন, জলবায়ু অভিযোজন অর্থায়নের ঘাটতি পূরণ, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে পূর্ণাঙ্গ অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছে অর্থায়নের সুফল পৌঁছে দেওয়া জরুরি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু প্রতিশ্রুতি নয়, বরং প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করে তা বাস্তবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি।

Advertise with us
Advertise with us
Advertise with us