ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী শীতের সবজির বাজারে চড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার : আইনমন্ত্রী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
Advertise with us

ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত: জাবের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   ২৯ বার পঠিত
ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত: জাবের

ছবি: সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, হাদি মুক্তির জন্য রাজপথে নেমেছিলেন। এ হত্যার বিচার চাওয়ার অন্যতম কারণ, এর সঙ্গে ভারত জড়িত।

শুক্রবার (১৩ নভেম্বর) কক্সবাজারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন আব্দুল্লাহ আল জাবের। শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে দেশজুড়ে এ পদযাত্রার আয়োজন করে ইনকিলাব মঞ্চ।

এর আগে জুমার নামাজের পর হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কক্সবাজার শহরে মিছিল করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে সংগঠনটির সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা ও কক্সবাজারের জুলাই যোদ্ধারা অংশ নেন।

কর্মসূচিতে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদ পরিবারের অভিশাপে দিল্লি ভেসে যেতে হবে।

কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের ঘোষিত তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, শাপলা ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। একই সঙ্গে এসব হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়।

এ সময় বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম ঝুমা।

Advertise with us
Advertise with us
Advertise with us