ঢাকা
১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
সংরক্ষিত আসন নয়, সরাসরি নির্বাচনে নারীদের সুযোগ দেওয়া উচিত : স্পিকার ৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষার প্রেরণা : রিজভী শীতের সবজির বাজারে চড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান খলিলুর রহমানের আখ চাষ বাড়িয়ে দেশের চিনি শিল্প রক্ষার আহ্বান হুইপ দুলুর জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার : আইনমন্ত্রী সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে: রাষ্ট্রপতি
Advertise with us

‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির বিকল্প নেই’: আম্মার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, দেশে বিএনপির বিকল্প নেই’: আম্মার

ছবি: সংগৃহীত

১১ দলীয় জোট ক্ষমতায় গেলে সাত দিনও টিকবে না, বিএনপি ছাড়া বিকল্প কোন কিছুই নেই দেশের মানুষের কাছে; এই সুযোগেই তারা ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক জিএস সালাহউদ্দিন আম্মার।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ কখনো বাস্তবিক অর্থে স্বাধীনতা পায়নি, আর পাবেও না। কারণ, যারা রাজনীতিতে ভালো করতে চায়, তাদের সঙ্গে ভালো কিছু হয় না। আর যাদের সঙ্গে ভালো কিছু হয়, তারা মানুষের ভালো চায় না।’

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আম্মার লেখেন, “সিরিয়াস একটা আলাপ দিই। আমরা বিএনপির বিরোধিতা করছি। দেশ ঠিকমতো চালাতে পারছে না। জায়গায় জায়গায় মারামারি, হানাহানি। মন্ত্রী-প্রতিমন্ত্রীদের লাগামহীন বক্তব্য আর পলিটিক্যাল সার্কাজম চলমান। কিন্তু বিএনপির অলটারনেটিভ কী আছে বাংলাদেশের মানুষের জন্য? ১১ দলীয় জোট? তারা কতটুকু প্রস্তুত দেশ পরিচালনার জন্য? সত্যি বলতে, তারা নিজেরাও জানে, তারা দেশ চালাতে পারবে না। এ জন্যই কুসুম কুসুম বিরোধিতা করে কাটিয়ে দিতে চাইছে।”

তিনি বলেন, “আমি এই কথাটা বারবার বলি—১১ দলীয় জোট শক্তভাবে মাঠে নামলে সরকার পতন হবে। কারণ ১১ দলীয় জোটের সঙ্গে যোগ দেবে বিএনপির বঞ্চিত বিশাল একটা অংশ। আওয়ামী লীগও তাদের সুবিধার্থে মাঠে আসবে। বিএনপি জীবনে তিন দিনও পরিস্থিতি সামাল দিতে পারবে না।”

তিনি আরও বলেন, “এরপর? ১১ দলীয় জোট ক্ষমতা সাত দিনও মেইনটেইন করতে পারবে না। লেজেগোবরে করে ফেলবে। সত্যি বলতে, বিএনপি ছাড়া অলটারনেটিভ কিছুই নেই দেশের মানুষের কাছে এখন। আর এই সুযোগেই বিএনপি ফ্যাসিবাদের দিকেই হাঁটছে। একেকজন এমপি, প্রতিমন্ত্রী ও মন্ত্রীর স্টেটমেন্ট আমাদের ফ্যাসিবাদেরই মেসেজ দিচ্ছে।”

সাবেক রাকসু জিএস বলেন, “সবচেয়ে বড় ইফেক্ট পড়বে আমাদের সাধারণ জনগণের ওপর। নিজেদের ওপর হওয়া দখলদারত্ব, চাঁদাবাজি, রাহাজানিতে বিরক্ত হয়ে মানুষ বলা শুরু করছে, তাহলে আওয়ামী লীগ খারাপ কী ছিল?”

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, “তারাও তো একই কাজই করত! সত্যি বলতে, মানুষ এই বিএনপিকে চিনেই না। বিএনপির বিশাল একটা অংশ এই বিএনপিকে চিনেই না। তারা বেগম জিয়ার আপসহীন বিএনপিকে চেনে। ইলিয়াস আলীসহ শত শত নেতাকর্মীর রক্ত যাদের হাতে, চোখে সানগ্লাস দিয়ে বীরদর্পে জিয়াউল হাসানদের মতো খুনিরা হেঁটে যায়, আর বিএনপির লাখ লাখ ত্যাগী মানুষ, জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের ক্ষতবিক্ষত শরীর বদদোয়া দিয়ে যায় এই বিএনপিকে।”

সালাহউদ্দিন আম্মার বলেন, “বাংলাদেশের মানুষ কখনো বাস্তবিক অর্থে স্বাধীনতা পায়নি, আর পাবেও না। কারণ, যারা রাজনীতিতে ভালো করতে চায়, তাদের সঙ্গে ভালো কিছু হয় না। আর যাদের সঙ্গে ভালো কিছু হয়, তারা মানুষের ভালো চায় না।”

Advertise with us
Advertise with us
Advertise with us