ঢাকা
১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি
Advertise with us

ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   ৩৭ বার পঠিত
ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ

ছবি: ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‌‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে। মিডিয়ার ফ্যাসিবাদ দূর হবে কবে? এরা ভালো হবে না?’

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের বিষয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) ফেসবুকে একটি পোস্টে তিনি এসব কথা বলেন।

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটের প্রতিবাদে রাজধানীর গুলশান-২ গোলচত্বর মোড়ে অবস্থান নিয়েছেন গুলশান থানা বিএনপির নেতাকর্মীরা। সকাল ১০টা থেকে গুলশান-২ গোলচত্বরের ক্রাউন প্লাজা হোটেল-সংলগ্ন ফাঁকা জায়গায় অবস্থান নেন তারা।

গুলশান থানা বিএনপির আহ্বায়ক এস এ মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন।

Advertise with us
Advertise with us
Advertise with us