ছবি: সংগৃহীত
শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলে এমন নীতি নেওয়া হয়েছিল যাতে দেশীয় শিল্পের বিকাশ না ঘটে আমাদানী নির্ভর হয়ে পড়ে।
তারেক রহমান বলেন, স্বৈরাচার আমলে দেশের চিকিৎসাব্যবস্থা ধ্বংস করে বিশেষ একটি দেশে চিকিৎসা নিতে বাধ্য করা হয়েছিল।
এসময় শ্রমজীবী মানুষের চিকিৎসায় শিল্পাঞ্চলে ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।