ঢাকা
১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি
Advertise with us

আজ শহীদ নূর হোসেন দিবস

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   ৪৪ বার পঠিত
আজ শহীদ নূর হোসেন দিবস

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক ১০ নভেম্বর আজ (মঙ্গলবার) শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের আজকের এ দিনে, স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় (বর্তমান শহীদ নূর হোসেন স্কয়ার) পুলিশের ছোড়া গুলিতে শহীদ হন নূর হোসেন।

তার বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক/স্বৈরাচার নিপাত যাক’ লিখে বিক্ষোভ প্রদর্শনকালে পুলিশ তাকে গুলি করে। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

অন্যদিকে, জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা স্মরণে প্রতি বছর দিবসটি পালন করছে তারা।

১৯৮৭ সালের ১০ নভেম্বর নূর হোসেন ছাড়াও নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নূর হোসেনের এই আত্মদান স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এর ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পদত্যাগের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষ্যে বিভিন্ন দল ও সংগঠন মঙ্গলবার সকালে গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন বিকেল ৪টায় তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে ‘শহীদ নূর হোসেন দিবস: রাষ্ট্রীয় গুম-খুনের বাসনা এবং সংস্কার পরিষদ না গঠনের বাহানা’ শীর্ষক আলোচনা সভা করবে।

Advertise with us
Advertise with us
Advertise with us