ঢাকা
০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে যুবদলের আলটিমেটাম রাজধানীর মালিবাগ-মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণ, আতঙ্ক রাজধানীর পোস্তগোলায় রিকশায় আগুন জালিয়াতি-শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী টিএসসিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ব্যাগভর্তি ককটেলসহ আটক ২ শ্রমিকদের জন্য শিল্পাঞ্চলে ৬ হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আগামীকালের মধ্যে বিরোধী দলের আসনের বরাদ্দপত্র পৌঁছে যাবে: প্রতিমন্ত্রী শাহে আলম পাসপোর্ট চাওয়ার মাধ্যমে শেখ হাসিনা স্ট্যান্টবাজি শুরু করেছেন: রাশেদ খাঁন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ
Advertise with us

জবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   ২০ বার পঠিত
জবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের শহিদ সাজিদ ভবনের পাশে একটি বাস লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিষিদ্ধ জবি ছাত্রলীগের অর্থ সম্পাদক রেজওয়ান আহমেদ নামের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এতে বাসটির পেছনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার সময় ক্যাম্পাস এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট বন্ধ ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাসে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে অবস্থান নেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

একপর্যায়ে ঘটনাস্থলের আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজওয়ানকে আটক করেন তারা। এ সময় তার হাতে ককটেল পাওয়া গেছে বলে দাবি করেন আটককারীরা।

এছাড়া তার ফোনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। পরে তাকে মারধর করে বেধে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারি রাখছি। আমরা সব সময় সচেষ্ট আছি এবং ভবিষ্যতেও থাকব। বিকেলের দিকে সাধারণত প্রথম গেট ছাড়া অন্য সব গেট বন্ধ করে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ক্যাম্পাসের আশপাশেও নিরাপত্তাকর্মীরা সতর্ক থাকেন। তবে হঠাৎ বৃষ্টির কারণে তারা হয়তো ভেতরের দিকে অবস্থান করছিলেন। এই সুযোগ কাজে লাগিয়ে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে।

এর আগে, বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

Advertise with us
Advertise with us
Advertise with us