ঢাকা
১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ২০২৭ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৭০ দিন, সবচেয়ে বেশি রমজান ও ঈদে ‘স্বরাষ্ট্রমন্ত্রী বেঁচে থাকলে চলন্ত বাসে আগুন দিতে পারত না সন্ত্রাসী লীগ’: সাদিক কায়েম ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে: আসিফ মাহমুদ মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি মুখোশ-হেলমেট পরে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ৬ কারখানা ছুটি
Advertise with us

আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬   ৩৩ বার পঠিত
আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

ছবি: ফাইল ছবি

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে রাজপথে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দেখা যায়নি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। অন্যদিকে, সারারাত রাজপথে অবস্থান ও পাহারা দেওয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের প্রশংসা করেছেন তিনি।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না, তা প্রমাণিত হয়েছে। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে সক্রিয় রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এ জন্য তাদের ধন্যবাদ জানান রাশেদ খাঁন।

এ সময় গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের সমালোচনা করে তিনি বলেন, জাতির দুঃসময়ে তাদের গোপনে থাকার প্রবণতা দেখা যায়, আর সুসময়ে বিপ্লবীর ভূমিকা নিতে দেখা যায়।
পোস্টে আরও বলা হয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সারারাত রাজপথ পাহারা দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও টহল দিয়েছেন তারা।

রাশেদ খাঁন জানান, বুধবারও সারাদিন রাজপথে অবস্থান করবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

Advertise with us
Advertise with us
Advertise with us