ঢাকা
০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ জামায়াতের সঙ্গে এনসিপির আজ হোক আর কাল হোক এই সংসার ভাঙতেই হবে : রাশেদ খাঁন খুনী হাসিনার ফাঁসির রায় কার্যকর কর, ফ্যাসিস্ট লীগের বিচার কর : নাহিদ ইসলাম ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ শেখ হাসিনাকে নিয়ে রিজভী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন ল্য পেন ও মেলঁশোঁ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি দেশ পরিচালনায় সরকারের সফলতা জনমনে স্পষ্ট হচ্ছে না; বরং ব্যর্থতার চিত্র প্রকট হচ্ছে : চরমোনাই পীর ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের খবরের সত্যতা খতিয়ে দেখছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য হান্নান মাসউদের এমপি পদ বাতিলের রিট খারিজ
Advertise with us

সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
সিলেট টেস্ট: বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।  প্রথম ইনিংসে ৩০ রানে পিছিয়ে থাকায় তাদের লিড দাঁড়িয়েছে ৩৬৮ রান। বাংলাদেশের সামনে ৩৬৯ রানের টার্গেট। শেষ দিনে মাত্র ১০ ওভার খেলে ইনিংস ঘোষণা করলো সফরকারীরা।

এই ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে তারা।  ম্যাচ জিততে এখন শেষ দিনের ৭৮ ওভারে করতে ৩৬৯ রান করতে হবে বাংলাদেশের। টেস্ট ক্রিকেটের বিবেচনায় যা প্রায় অসম্ভব পর্যায়ের চ্যালেঞ্জ।

সেই চ্যালেঞ্জ ম্যাচ জিততে হলে বাংলাদেশকে গড়তে হবে নিজেদের রেকর্ড। এর আগে কখনও ২১৫ রানের বেশি তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সেটি করেছিল তারা।

৩ উইকেটে ৩৪৫ রান নিয়ে শেষ দিন শুরু করে ক্যারিবিয়রা। দিনের শুরুতেই নাঈম হাসানের বলে ক্যাচ আউট হন আগের দিনের সেঞ্চুরিয়ান কাভেম হজ। এদিন আর মাত্র ২ রান করতে পারেন তিনি।

সব মিলিয়ে ১৭ চার ও ১ ছক্কায় ১৯৪ বলে ১৪২ রান করেন হজ। এরপর জাস্টিন গ্রেভসকে এলবিডব্লিউ করেন মেহেদী হাসান মিরাজ। দ্রুত রান তোলার চেষ্টায় রস্টন চেইসের আগে নেমে সুবিধা করতে পারেননি শামার জোসেফ। নাঈমের বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।

তবে আট নম্বরে নেমে ঝড় তোলেন জশুয়া বিশপ। এক চারের সঙ্গে দুইটি ছক্কা মেরে ১১ বলে ২০ রান করেন তিনি। অন্যপ্রান্তে ৩৯ রানে অপরাজিত থাকেন আমির জাঙ্গু। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট পান তিন স্পিনার মিরাজ, নাঈম ও তাইজুল ইসলাম।

Advertise with us
Advertise with us
Advertise with us