ঢাকা
০৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
রাজনৈতিক আশ্রয় ছাড়া মাদক কারবার সম্ভব নয়: ইশরাক হোসেন দাবি আদায়ের আন্দোলন আর কারখানা ভাঙচুর-আগুন দেওয়া ভিন্ন বিষয়: রিজভী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম ফ্যাসিস্ট আ.লীগের আর এ দেশে রাজনীতি করার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সাফ চ্যাম্পিয়নশিপের সব ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস-এ শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রান্না খাবারে মিলল বিষাক্ত সিসা ফ্যাসিবাদ কোনো নির্দিষ্ট দলের নাম নয়, একটি ভাইরাস : শফিকুর রহমান বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আদায় করবেন জুমার নামাজ সবজিতে বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে কমছে না খরচ
Advertise with us

এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা পেলেন অনন্যা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬   ৩০ বার পঠিত
এআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা পেলেন অনন্যা

ছবি: সংগৃহীত

অনুমতি ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ছবি, ভিডিও ও কণ্ঠস্বরের অপব্যবহার ঠেকাতে আইনি সুরক্ষা পেয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তাঁর নাম, ছবি, ভিডিও এবং এআই দিয়ে তৈরি ভুয়া কনটেন্টের বাণিজ্যিক ব্যবহার ও অপপ্রচার বন্ধে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন বম্বে হাইকোর্ট।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি মাধব জামদার এ মামলার শুনানি শেষে আদেশ দেন। একই সঙ্গে অনলাইনে ছড়িয়ে থাকা আপত্তিকর ও বিতর্কিত কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন আদালত।

সংবাদমাধ্যম লাইভ ল-এর প্রতিবেদন অনুযায়ী, নিজের ব্যক্তিত্বের অধিকার (পার্সোনালিটি রাইটস) রক্ষায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনন্যা। তাঁর অভিযোগ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও বাণিজ্যিক প্রতিষ্ঠান অনুমতি ছাড়াই তাঁর ছবি, ভিডিও ক্লিপ এবং এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ব্যবহার করছে।

মামলার নথি ও সংশ্লিষ্ট কনটেন্ট পর্যালোচনা করে আদালত প্রাথমিকভাবে মনে করেছেন, এসব কর্মকাণ্ডে অভিনেত্রীর অধিকার লঙ্ঘিত হয়েছে। বিচারপতি জামদার বলেন, এ ধরনের অপব্যবহার অনন্যার গোপনীয়তার অধিকার, প্রচারের অধিকার, নৈতিক অধিকার এবং সম্মান নিয়ে বাঁচার অধিকারের পরিপন্থী।

এদিকে একই দিন ‘অনুপমা’ ধারাবাহিকের অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়ও একই ধরনের আইনি সুরক্ষা পেয়েছেন। তাঁর ছবি ও ভিডিওর বাণিজ্যিক অপব্যবহার এবং এআই ডিপফেক কনটেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সেগুলো সরানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগের দিন দিল্লি হাইকোর্ট অভিনেত্রী কৃতি স্যাননকেও তাঁর নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার থেকে সুরক্ষা দেন। এআই দিয়ে তৈরি ভয়েস মডেল, চ্যাটবট ও আপত্তিকর কনটেন্টের বিরুদ্ধেও নির্দেশনা দেন আদালত। তবে সংবাদ পরিবেশন, পর্যালোচনা, সমালোচনা, ব্যঙ্গ ও প্যারোডির মতো বিষয় এই নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখা হয়।

এর আগে অনিল কাপুর, অমিতাভ বচ্চন, জ্যাকি শ্রফ, ঐশ্বরিয়া রাই বচ্চন ও অল্লু অর্জুনের মতো তারকারাও নিজেদের নাম, কণ্ঠস্বর ও মুখাবয়বের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার বন্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন।

Advertise with us
Advertise with us
Advertise with us