ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
বঙ্গভবন দেখতে পারবে এবার শিক্ষার্থীরা, থাকছে দেড় ঘণ্টার ভ্রমণের সুযোগ বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত ৭ নভেম্বর বিএনপির র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান চীনা দূতাবাসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দল খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস ‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতিসহ ১৩ দফা দাবি ঘোষণা করল শিবির শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক শ্রমিকদের ন্যায্য পাওনা নিয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হলে ক্ষতি বাড়বে: জামায়াত আমির ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নির্বাচন কিংবা গণঅভ্যুত্থান-কোনোটিই এককভাবে রাষ্ট্রীয় সংকটের পূর্ণাঙ্গ সমাধান দিতে পারেনি : মঞ্জু
Advertise with us

‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতিসহ ১৩ দফা দাবি ঘোষণা করল শিবির

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   ১২ বার পঠিত
‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতিসহ ১৩ দফা দাবি ঘোষণা করল শিবির

ছবি: সংগৃহীত

জুলাই সনদের সুনির্দিষ্ট প্রস্তাবনা অনুযায়ী সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কার, সরকারি চাকরিতে নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতকরণ, পুলিশ ভেরিফিকেশনের নামে রাজনৈতিক হয়রানি বন্ধ এবং বিভিন্ন পদে নগ্ন দলীয়করণের অভিযোগ করে ইসলামী ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটি ১৩ দফা দাবি ঘোষণা করে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নির্ভীক জুলাই’ স্মৃতিস্তম্ভের পাদদেশে ছাত্রশিবির এ সংবাদ সম্মেলন করে।

উক্ত সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ, তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মেধাভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি নিম্নে উল্লেখিত ১৩ দফা সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করা হয়:

১. জুলাই সনদে উল্লিখিত প্রস্তাবনা অনুযায়ী পিএসসির কাঠামোগত সংস্কার এবং চেয়ারম্যান ও সদস্য নিয়োগে স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।

২. ৯ম ও ১০ম গ্রেডসহ সকল সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে সম্পন্ন করা এবং প্রশাসনিক ও আর্থিক হস্তক্ষেপ বন্ধ করা। ৩. লিখিত পরীক্ষার কোডভিত্তিক মূল্যায়ন, ১০০ নম্বরের ভাইভা, প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার এবং ‘ওয়ান ইয়ার, ওয়ান বিসিএস’ নীতিসহ মোনেম কমিশনের নেওয়া সংস্কার উদ্যোগগুলো বহাল রাখা।

৪. সকল মন্ত্রণালয়ের অনুমোদিত শূন্য পদের চাহিদা নির্দিষ্ট সময়ের মধ্যে এনে সমন্বিত বার্ষিক নিয়োগ ক্যালেন্ডার প্রকাশ করা। ৫. নিয়োগ বিজ্ঞপ্তি থেকে চূড়ান্ত পদায়ন প্রক্রিয়া সর্বোচ্চ ১২ মাসের মধ্যে সম্পন্ন করা এবং যেকোনো বিলম্বের ব্যাখ্যা অনলাইনে প্রকাশ করা। ৬. প্রার্থী বা প্রার্থীর পরিবারের রাজনৈতিক ও সামাজিক পরিচয়ভিত্তিক বৈষম্য রোধে কার্যকর ও নিরপেক্ষ ‘অভিযোগ ব্যবস্থাপনা পদ্ধতি’ প্রতিষ্ঠা করা। ৭. ভেরিফিকেশনের উদ্দেশ্য, মানদণ্ড ও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নিয়মাবলী প্রকাশ্যে লিখিত আকারে জারি করা।

৮. জাতীয় পরিচয়পত্র ও অফিশিয়াল অপরাধ রেকর্ডের ভিত্তিতে অনধিক ১৫ কার্যদিবসের মধ্যে পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা। ৯. ভেরিফিকেশনে নেতিবাচক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীকে লিখিতভাবে অবহিত করে পুনর্বিবেচনা ও আপিলের আইনগত সুযোগ প্রদান করা। ১০. ভাইভায় অস্বাভাবিক নম্বরের অসঙ্গতি রোধে অডিও রেকর্ড সংরক্ষণ বাধ্যতামূলক করা এবং নিরপেক্ষ মানদণ্ডে মূল্যায়ন নিশ্চিত করা।

১১. ভাইভার নম্বর অপ্রয়োজনে বাড়িয়ে লিখিত পরীক্ষার মেধার অবমূল্যায়ন করার অপচেষ্টা বন্ধ করা।

১২. প্রশ্নফাঁস, প্রক্সি পরীক্ষা ও ডিজিটাল ট্র্যাকিং জালিয়াতি রুখতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে পিএসসির নিজস্ব সক্ষমতা তৈরি করা।

১৩. সরকারি কর্মচারী আইন, ২০১৮-এর ৮, ১৯ ও ২০ ধারাসহ অন্যান্য বিধান সংশোধন করে আনুগত্যের পরিবর্তে মেধা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বকে ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।

Advertise with us
Advertise with us
Advertise with us