ঢাকা
১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু রংপুরে ২৪ ঘণ্টায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ২৩ অস্ত্রসহ যুবক গ্রেফতার কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মঙ্গলবার মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির দাবি সংসদে সব ধরনের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশনের আয় করমুক্ত: সংসদে অর্থমন্ত্রী
Advertise with us

বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬   ৬৪ বার পঠিত
বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে জামায়াত

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিবসটি উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। এ ছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ সভায় বক্তব্য দেবেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যনুযায়, ১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনকে পাল্টে দিতে ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থান ঘটে। কয়েক দিনের জন্য বাংলাদেশ সরকারশূন্য অবস্থায় পড়ে যায়। জনগণ নিমজ্জিত হয় চরম হতাশা ও আতঙ্কে। সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান অভ্যুত্থানকারীদেও তৎপরতায় গৃহবন্দি হন।

এরপর শঙ্কা ও নৈরাশ্যের দুর্যোগে ৬ নভেম্বর মধ্যরাতের পর বিপ্লবী সৈনিকদের কামানের গোলার গর্জন কুচক্রীদের সব চক্রান্ত ছিন্ন-বিচ্ছিন্ন করে দেয়। সকালের উদ্ভাসিত সূর্যালোকে ঢাকার রাজপথে এক অভূতপূর্ব দৃশ্য ট্রাকে সৈনিকরা আকাশের দিকে গুলিবর্ষণ করে তাদের বিজয়ের কথা জানান দিতে থাকেন।

সৈনিক ও জনগণ অভূতপূর্ব আনন্দ মিছিলে যোগ দেয়। সেনা ট্যাংকে ফুলের মালা পরিয়ে জনগণ সিপাহি বিপ্লবকে অভিনন্দন জানাতে থাকে। জিয়ার কণ্ঠস্বর ‘আমি জিয়া বলছি’ শুনতে পায় জিয়াউর রহমান মুক্ত হন। ৭ নভেম্বরের চেতনা জাতিঘাতী ও রাষ্ট্রঘাতী অপকৌশলের বিরুদ্ধে এক শাণিত চেতনা।

 

Advertise with us
Advertise with us
Advertise with us