ঢাকা
০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ রাজপথকে উত্তপ্ত করছে জামায়াত, আগুন দিচ্ছে আওয়ামী লীগ : রাশেদ খাঁন নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ কারখানায় ফিরে যান, প্রয়োজনে আবারও আন্দোলনে ডাকব: শ্রমিক নেতারা দুর্নীতির মামলায় ফের গ্রেফতার দিলীপ আগরওয়ালা মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, মুন্সীগঞ্জে ইমাম গ্রেফতার জন্মদিনে অনুপস্থিত শাহরুখ, ভক্তদের জন্য বিশেষ চমক আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলের গোলাবর্ষণ

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০২ নভেম্বর ২০২৬   ১৩ বার পঠিত
দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলের গোলাবর্ষণ

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের কয়েকটি শহরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপত্যকায় ভারী মেশিনগান থেকে গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের জাতীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে জানা গেছে, দক্ষিণাঞ্চলের টায়ার জেলায় মানসুরি ও মাজদাল জাউন শহরে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি সেনারা। এ ছাড়া আল-হুজাইর ও আল-সালুকি উপত্যকায় মেশিনগান দিয়ে গুলি চালানো হয়েছে।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের সরকারের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এরপরও দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে।

এদিকে লেবাননের ভূখণ্ডের প্রায় ৬ শতাংশ এখনো ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে। সেখানে সামরিক অভিযান চালানোর পাশাপাশি নিয়মিত বাড়িঘর ধ্বংস করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলা ও সংঘাতের কারণে লেবাননের অভ্যন্তরে এখনো প্রায় ৩ লাখ ২৯ হাজার ৬৮৬ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

সূত্র: আল জাজিরা

Advertise with us
Advertise with us
Advertise with us