ঢাকা
০১ জুলাই ২০২৬
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী কাবাঘর ধোয়ার কাজে ব্যবহৃত ৮টি উপকরণ পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন অ্যাপ দিয়ে কী ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে? রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা
Advertise with us

পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২৫ বার পঠিত
পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

সাভার ও আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন ও আরও ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

আজ  (৩০ জুন) ঢাকা জেলা ডিবি (উত্তর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) পুলিশের সদস্যরা।

প্রথম অভিযানে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. রাশেদ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার রাত ৯টা ৫০ মিনিটে সাভার মডেল থানার সিএন্ডবি মোড় এলাকায় অভিযান চালান। এ সময় আনোয়ার হোসেন ওরফে রাসেল মন্ডল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ১৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।

একই রাতে রাত ১০টা ৫৫ মিনিটে আশুলিয়ার নবীনগর সেনা শপিং সেন্টারের পেছনের এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মো. নাফিউল ইসলাম। এ সময় উজ্জল (৫০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার আনোয়ার হোসেনের বিরুদ্ধে দুটি এবং উজ্জলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031