ঢাকা
০১ জুলাই ২০২৬
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী কাবাঘর ধোয়ার কাজে ব্যবহৃত ৮টি উপকরণ পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন অ্যাপ দিয়ে কী ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে? রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা
Advertise with us

নওগাঁয় বৃষ্টির পানি যাওয়ার নালা তৈরি নিয়ে শ্বাসরোধে বৃদ্ধ চাচাকে হত্যা : ঘাতক ভাতিজসহ আটক-৩

এম এম হারুন আল রশীদ হীরা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ১৭ বার পঠিত
নওগাঁয় বৃষ্টির পানি যাওয়ার নালা তৈরি নিয়ে শ্বাসরোধে বৃদ্ধ চাচাকে হত্যা : ঘাতক ভাতিজসহ আটক-৩

ছবি: সংগৃহীত

 নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে ভাতিজার আছাড়ে প্রাণ গেল আবদুল জব্বার (৬৫) নামে  এক বৃদ্ধ চাচার। ঘটনার পর বিকালে অভিযান চালিয়ে ঘাতক ভাতিজাসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। লোম হর্ষক ও হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটে আজ সোমবার (২৯জুন’২৬) দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে।
নিহত আবদুল জব্বার ছোট মহেশপুর গ্রামের মৃত তাছির উদ্দিনের ছেলে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আবদুল হাইয়ের ছেলে চপল, মৃত ময়েজ মন্ডলের ছেলে আজাহার আলী ও আজাহার আলীর ছেলে শাকিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের ছেলে জিয়াউর রহমান ও স্থানীয়রা জানায়, নিহত আবদুল জব্বারের সাথে প্রতিবেশি ভাই আবদুল হাইয়ের ছেলে চপলসহ অন্যান্য শরীকদের পূর্ব থেকেই জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল।
 বৃষ্টির পানি যাওয়ার জন্য বাড়ির পাশ দিয়ে পানি যাওয়ার নালা (ড্রেন) থাকার পরও আজ সোমবার দুপুরে বৃষ্টি হওয়ায় আবদুল হাইয়ের ছেলে চপল, মৃত ময়েজ মন্ডলের ছেলে আজাহার আলী ও তার ছেলে শাকিব হোসেনসহ বেশ কয়েকজন জোরপূর্বকভাবে আবদুল জব্বারের বাড়ির নিজের খালিয়ান দিয়ে পানি যাওয়ার নালা তৈরি করতে থাকে। এ সময় আবদুল জব্বার তাদেরকে নালা করতে নিষেধ করলে উভয়ের মধ্যে চরম  বাক-বিতন্ডা শুরু হয়ে যায়। বাক-বিতন্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা বৃদ্ধ আবদুল জব্বারকে বেদম মারপিট করতে থাকে। এ সময় ভাতিজা চপল তার চাচা আবদুল জব্বারকে শূণ্যে তুলে আছাড় দিয়ে মাটিতে সজোরে আঘাত করে ফেলে দেয় এবং গলা টিপে ধরে রাখে। এতে করে নিঃশ্বাস বন্ধ হয়ে   শ্বাসরোধ হয়ে চাচা আবদুল জব্বারের মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো করা হয়েছে।
Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031