ঢাকা
২৮ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
Advertise with us

অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ২১ বার পঠিত
অপহরণের তিন মাস পর স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেফতার

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

গাইবান্ধায় অপহরণের প্রায় তিন মাস পর দশম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। সেইসঙ্গে এই সম্পর্কিত অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে|

আহসান হাবিব সদর উপজেলার রামনাথের ভিটা (বালুচর) এলাকার বকুল মিয়ার ছেলে।

রবিবার (২৮ জুন) দুপুরে র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার মধ্যরাতে সাঘাটা উপজেলার সাতটেকোর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগী সদর উপজেলার একটি বিদ্যালয়ের ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের সময় আহসান হাবিব তাকে প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করত। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের জানায়। পরে বিষয়টি ভুক্তভোগীর পরিবার আহসান হাবিবের মা-বাবাকে জানালে তারা বিয়ের প্রস্তাব পাঠায়। কিন্তু ভুক্তভোগীর পরিবার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়।

এতে আহসান হাবিব ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী রামনাথের ভিটা মন্ডলপাড়া এলাকায় চাচার বাড়িতে যান। সেখান থেকে গত ৩১ মার্চ সন্ধ্যায় আসামিরা তাকে একটি অটোবাইক যোগে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে য়ায়। এ ঘটনায় গত ১১ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও জড়িত আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাঘাটার সাতটেকোর এলাকায় অভিযান পরিচালনা করে আহসান হাবিবকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য স্কুলছাত্রী ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব-১৩।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930