ঢাকা
২৮ জুন ২০২৬
শিরোনাম
ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর উপকূলের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার পথ থেকে ঝরে পড়ছে: প্রতিমন্ত্রী ড. ফরিদ তুরাগে আওয়ামী লীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
Advertise with us

তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৭ জুন ২০২৬   ২১ বার পঠিত
তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার

তাজিয়া মিছিল শেষে যুবককে হত্যার ঘটনায় অভিযোগে চারজন গ্রেপ্তার  ছবি: ফাইল ছবি

সূত্রাপুরে তাজিয়া মিছিল শেষে এক যুবককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগ।

এ ঘটনায় তদন্তের অগ্রগতি ও গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ (২৭ জুন) বিকেল ৩টা ৪৫ মিনিটে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার  রাজধানীর সূত্রাপুর এলাকায় পবিত্র আশুরা উপলক্ষ্যে আয়োজিত তাজিয়া মিছিল শেষ হওয়ার পর এক যুবককে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে বলে জানা যায়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের পরপরই ঘটনাটির রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে মাঠে নামে ডিএমপির একাধিক ইউনিট। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয়, হত্যার কারণ এবং ঘটনার নেপথ্যের বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930