ঢাকা
০১ জুলাই ২০২৬
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে : প্রধানমন্ত্রী কাবাঘর ধোয়ার কাজে ব্যবহৃত ৮টি উপকরণ পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি ১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন অ্যাপ দিয়ে কী ভূমি অফিসগুলো দুর্নীতিমুক্ত হবে? রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত : মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা
Advertise with us

পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   ২১ বার পঠিত
পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে

পূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, থেরাপি দেওয়া হচ্ছে পায়ে  ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন পরিপূর্ণ সুস্থতার দিকে যাচ্ছে। হাতের অবস্থার উন্নতি হয়েছে, এখন ডান পায়ের সুস্থতার জন্য প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। এর আগে মস্তিকে রক্তক্ষরণের কারণে ডান হাত ও পা অবশ হয়ে গিয়েছিল।

সোমবার (২৯ জুন) বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন।

মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির খান জানিয়েছেন, মির্জা আব্বাস অনেক সুস্থ হয়ে উঠেছেন। মালয়েশিয়ার পুসাট রিহ্যাবিলিটাসি নিউরো-রোবোটিক এবং সাইবারনিক্স কেবাংসান পারকেসো সেন্টারে তিনি প্রতিদিন পায়ের থেরাপি নিচ্ছেন। সোমবার সকালে থেরাপি নেওয়ার পর তিনি চিকিৎসকের পরামর্শে উন্মুক্ত জায়গায় হাঁটেন। তার সঙ্গে আফরোজা আব্বাসও ছিলেন।

এর আগে গত ১৬ মে স্থানীয় সময় বিকেলে মালয়েশিয়ায়র কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস। ওইদিন তিনি বলেছিলেন, গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে-ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস। মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির এই নেতার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে আছেন। সবার দোয়া ও আল্লাহর অশেষ রহমতে মির্জা আব্বাস এখন অনেকটাই সুস্থ। তবে এখনো তার ফিজিওথেরাপি চলছে। নিউরো-সংক্রান্ত বড় ধরনের জটিলতা তৈরি হলেও তা নিয়ন্ত্রণে রয়েছে। মালয়েশিয়ায় যাওয়ার আগে মির্জা আব্বাস সিঙ্গাপুর চিকিৎসা নেন।

গত ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওইদিন রাতেই বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। ওইদিন সাবেক এই মন্ত্রীর মস্তিস্কে রক্ত ক্ষরণ ধরা পড়ে। এরপর তার মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার করা হয়। পরে এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে প্রথমে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তী সময়ে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031