ঢাকা
১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১৯ অক্টোবর ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দীর্ঘ ১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী সৌদির বিমান বন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে যোগ দেওয়ার কথা থাকলেও বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
Advertise with us

মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   ২১ বার পঠিত
মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, অন্যায় ও জুলুমের প্রতিবাদ এবং ইনসাফের ঠাকুরগাঁও গড়তে দাঁড়িপাল্লাকে জয়ী করতে হবে।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ভোটারদের উদ্দেশে রাশেদ প্রধান বলেন, আপনারা সৌভাগ্যবান। কারণ, এখানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যিনি প্রার্থী হয়েছেন, তিনি একজন মজলুম মানুষ। মজলুমের কষ্ট একজন মজলুমই বোঝেন। যারা দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি করেন এবং রাতের আঁধার নামলেই বোতল নিয়ে বসেন লাল নীল রঙের, তারা সাধারণ মানুষের কষ্ট বুঝবেন না। মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন। আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন। তাই তিনি দেলাওয়ার হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেলাওয়ার হোসেন শুধু একজন মজলুম নন, তিনি একজন সৎ মানুষ। জনগণের জন্য যে বরাদ্দ আসবে, সেখান থেকে তিনি নিজের পকেট ভরবেন না; বরং জনগণের জন্যই কাজ করবেন। তাই আগামী ২৯ অক্টোবর তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান রাশেদ প্রধান।

এ সময় ১১ দলীয় ঐক্য জোটের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us