ঢাকা
১২ অক্টোবর ২০২৬
শিরোনাম
দিল্লিতে বিমসটেকের বৈঠকে যাচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১৯ অক্টোবর ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দীর্ঘ ১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী সৌদির বিমান বন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে যোগ দেওয়ার কথা থাকলেও বার্লিনে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যাচ্ছেন না ড. ইউনূস, অংশ নিচ্ছেন জোবাইদা রহমান বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায় জুলাই সনদ বাস্তবায়ন না করলে জনগণের সঙ্গে প্রতারণা হবে: জাবের আব্বাসী হুজুরের কাছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন রাশেদ খান মজলুমের কষ্ট বোঝার জন্য একজন মজলুম ভাইয়ের প্রয়োজন, আর সেই ভাই হলেন দেলাওয়ার হোসেন: রাশেদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বসেছে বিএনপির সংসদীয় দলের বৈঠক
Advertise with us

মণিপুরে একের পর এক সহিংসতায় ৯ জনের প্রাণহানি, একাধিক বাড়িতে অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১১ অক্টোবর ২০২৬   ৩০ বার পঠিত
মণিপুরে একের পর এক সহিংসতায় ৯ জনের প্রাণহানি, একাধিক বাড়িতে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের কামজং, কাংপোকপি ও উখরুল জেলার বিভিন্ন স্থানে গুলির লড়াই, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। পাশাপাশি নাগা ও কুকি সম্প্রদায়ের লোকজনের অন্তত ১৪টি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সম্প্রতি দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। বৈঠকে তিনি রাজ্যে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। কেন্দ্রীয় সরকারও এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেয়। তবে বৈঠকের পরও রাজ্যের বিভিন্ন এলাকায় সহিংসতা অব্যাহত রয়েছে।

শুক্রবার রাতে কামজং জেলার চাসাদ গ্রামে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কথিত গোলাগুলির ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতি ঘটে। এ ঘটনায় ৪২ বছর বয়সী কুকি সম্প্রদায়ের নারী ডমখোনাই থাউথাং নিহত হন। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে চাসাদ থানায় আগুন দেওয়ার চেষ্টা করা হলে নতুন করে সহিংসতা শুরু হয়। ভোর ৫টার দিকে আবারও গোলাগুলি শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলে। পরিস্থিতির অবনতি ঠেকাতে কামজং জেলার ম্যাজিস্ট্রেট থানার চারপাশে ৪০০ মিটার এলাকাজুড়ে বিধিনিষেধ আরোপ করেছেন।

এদিকে কাংপোকপি জেলাতেও সশস্ত্র গোষ্ঠীসংশ্লিষ্ট পৃথক সহিংসতার ঘটনা ঘটেছে। মাকুই আশাং গ্রামে হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নাগা গ্রামরক্ষী রয়েছেন বলে জানা গেছে।

অন্যদিকে উখরুল জেলায় ইম্ফল-উখরুল সড়ক দিয়ে নিজের কৃষিজমিতে যাওয়ার পথে এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। জেলার অন্যান্য গ্রামেও গোলাগুলি ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

পরপর এসব সহিংসতার ঘটনায় মণিপুরের বিভিন্ন এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও অবনতির পাশাপাশি পাল্টাপাল্টি হামলার আশঙ্কাও বাড়ছে। রাজ্যে শান্তি ফেরাতে কেন্দ্র ও রাজ্য সরকার উদ্যোগ নেওয়ার কথা জানালেও মাঠপর্যায়ে সহিংসতা বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us