ঢাকা
০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম
Advertise with us

গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   ২৮ বার পঠিত
গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের

ছবি: সংগৃহীত

রাষ্ট্র ও রাজনীতি বিশেষজ্ঞ ড. আলী রীয়াজ বললেন, গণতান্ত্রিক উত্তরণ শুধুমাত্র একটি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলাই প্রকৃত গণতন্ত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আজ বুধবার (৭ অক্টোবর) আলী রীয়াজ গবেষণা পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠান তিনি একথা বলেন।

গেস্ট অব অনারের বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞানী ড. আলী রীয়াজ বৈশ্বিক অস্থিরতা ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নানা দিক তুলে ধরে বলেন, ২০২৪ সালের গণঅভ্যূত্থানের মাধ্যমে তরুণরা নতুন সম্ভাবনা তৈরি করেছেন। তা ধরে রাখতে সার্বক্ষণিক সচেতন ও সক্রিয় থাকার পরামর্শ দেন তাদের। ড. আলী রীয়াজ বলেন, স্বৈরাচারকে পরাস্ত করা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম ধাপ হলেও চূড়ান্ত লক্ষ্য অর্জনে তরুণদের মূল দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

Advertise with us
Advertise with us
Advertise with us