ঢাকা
০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম
Advertise with us

পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   ২০ বার পঠিত
পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ আসছে ডিসেম্বরে শেষ হচ্ছে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এ অবস্থায় ভারতের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে নতুন চুক্তি করতে হবে।

বুধবার বিকেলে রাজধানী পলাশী মোড়ে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার সপ্তম বার্ষিকী উপলক্ষে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গা পানি বণ্টন চুক্তি নতুন করে সই করতে হবে। নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ কীভাবে অংশীদারত্ব রাখবে, সেটিও স্পষ্ট করতে হবে। আবরার ফাহাদের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই তাহলে ভারত-বাংলাদেশের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে পুনঃস্থাপন করতে হবে। পানির হিস্যায় আমরা এক চুল পরিমাণ ছাড় দেবো না।

তিনি বলেন, আবরার ফাহাদকে আমরা দেখেছি বাংলাদেশের পক্ষের হিসেবে, বাংলাদেশের নদীর পানি যেন আমরা পাই সেটাই আবরার ফাহাদের চেতনা। সে বিষয় নিয়ে সামান্য ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে সারারাত নির্যাতন করে হত্যা করা হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, আবরার ফাহাদ শুধু একটি ঘটনা, আওয়ামী লীগের ১৬ বছরে এরকম কয়েক হাজার ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে হয়েছে। নির্যাতন, গেস্ট রুম- এসবের মাধ্যমে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তা সুস্পষ্ট হয় আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে।

এনসিপি আহ্বায়ক বলেন, আবরার ফাহাদ শুধু নদীর পানি নিয়ে সমালোচনা করেছিলেন। আওয়ামী লীগ ভারতের আগ্রাসনের এক্সটেনশন হিসেবে বাংলাদেশে ক্ষমতায় ছিল। গত ৫০ বছর বাংলাদেশ কী পেয়েছে সেই প্রশ্ন আবরার ফাহাদ করেছিলেন।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের অনেক অভিন্ন নদী রয়েছে। বাংলাদেশ কখনোই এর পানির ন্যায্য হিস্যা পায়নি। এগুলো এখন সমতার ভিত্তিতে হতে হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us