ঢাকা
০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন: পরিকল্পনা প্রতিমন্ত্রী সাকি ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি গণতান্ত্রিক উত্তরণে তরুণদের সক্রিয় থাকার আহ্বান আলী রীয়াজের একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১ জানুয়ারি থেকে অবৈধ ফোন বন্ধ, নতুন করে চালু হচ্ছে এনইআইআর শিগগিরই আসছে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব, আলোচনায় যারা সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ: মামুনুল হক পানির হিস্যায় ভারতকে এক চুলও ছাড় দেবো না: নাহিদ ইসলাম
Advertise with us

সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: এমপি বরকত উল্লাহ বুলু

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু।

তিনি বলেছেন, ‘সনাতন ধর্মের ভাই-বোনদের কারণে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’

মঙ্গলবার (০৬ অক্টোবর) এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বরকত উল্লাহ বুলু বলেন, সংসদ নির্বাচনে ৯৮টি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছে। এসব আসনে সনাতন ধর্মাবলম্বীদের ভোট বিএনপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, নোয়াখালী-৩ আসনে এমন কিছু কেন্দ্র আছে, সেখানে বিএনপি কখনো জয়ী হয়নি, এবার সেসব কেন্দ্রেও জয় পেয়েছে ধানের শীষ। এর পেছনে সনাতন ধর্মাবলম্বীদের ভোট বড় ভূমিকা রেখেছে।

বিএনপির এই নেতা বলেন, ‘এই পৌরসভায় কোনো দিন বিএনপি জয়লাভ করেনি। হিন্দু ভাইদের ভোট অন্য জায়গায় যেত। কিন্তু এবার এই সনাতন ধর্মের ভাইদের ভোট আমরা পেয়েছি। এজন্য তাঁদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি।’

সনাতন ধর্মাবলম্বীদের পূজা-পার্বণ, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে বুলু বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে সরকারে থেকে যা যা করা দরকার, বিএনপি তা করবে।

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতে কী হচ্ছে, তা বাংলাদেশের দেখার বিষয় নয়। সেখানে মুসলমানদের সঙ্গে কী হচ্ছে, সে বিষয়ে ভারত সরকারকেই বিশ্ব দরবারে দায় নিতে হবে।

বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান সবাইকে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বুলু বলেন, সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে—এমন একটি বাংলাদেশই তারা চান।

Advertise with us
Advertise with us
Advertise with us