ঢাকা
০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘ আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
Advertise with us

‘মুহূর্তগুলো মিস করব’, বিদায়ের আগে আবেগঘন মেসি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   ২৭ বার পঠিত
‘মুহূর্তগুলো মিস করব’, বিদায়ের আগে আবেগঘন মেসি

ছবি: সংগৃহীত

আর মাত্র একটি ম্যাচ। শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন লিওনেল মেসি। বিদায়ের আগে শেষবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করে যেন ফিরে দেখলেন দীর্ঘ এক পথচলা। পরিচিত মুখ, অসংখ্য স্মৃতি আর সাফল্যে ভরা সেই সময়গুলোই এবার হয়ে উঠেছে বিদায়ের আবেগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাই মেসির কণ্ঠেও ঝরল বিষণ্নতার সুর ‘জানি, বিশেষ মুহূর্তগুলো মিস করব।’

বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে তার আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানবেন লিওনেল মেসি। শেষবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনও করেছেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। ইজেইজা অনুশীলন কেন্দ্রে হাসিমুখেই দেখা গেছে তাকে। যে ট্রেনিং কমপ্লেক্সটির নাম এখন তার নামেই।

শেষ অনুশীলনের পর সতীর্থ, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মেসি। একটি ছবিতে ছিলেন পুরো আর্জেন্টিনা দল, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়াসহ কর্মকর্তারা।
ছবিগুলোতে ফুটে ওঠে মাঠের বাইরেও এই দলের গভীর বন্ধনের চিত্র।

রবিবার জাতীয় দলের শিবিরে যোগ দেন মেসি। এর আগে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে ছিলেন না তিনি। তবে দলে ফিরেই যেন পুরোনো ছন্দে দেখা গেছে তাকে। কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে সতীর্থদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতেছিলেন। ঘনিষ্ঠ বন্ধু রদ্রিগো দে পলের সঙ্গেও বেশ কিছুটা সময় কাটান তিনি।

আর্জেন্টিনার জার্সিতে মেসির পথটা অবশ্য এতটা সহজ ছিল না। বছরের পর বছর হতাশা, ফাইনালে হার আর সমালোচনার পর ২০২১ সালে জেতেন কোপা আমেরিকা। পরের বছর কাতার বিশ্বকাপ জিতে পূর্ণতা দেন বহু প্রতীক্ষিত স্বপ্নকে। এরপর আরও একটি কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে নিজেকে বসান আর্জেন্টিনা ফুটবলের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটিতে।

এবার সেই অধ্যায়ের শেষ পৃষ্ঠা লেখার পালা। বেনিনের বিপক্ষে ম্যাচটি তাই আর্জেন্টাইনদের কাছে শুধুই আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়। মনুমেন্তাল স্টেডিয়ামে মেসিকে বিদায় জানাতে গ্যালারি পূর্ণ হওয়ার অপেক্ষা। কাতার বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজন সদস্যও থাকবেন এই আয়োজনে। থাকবে বিশেষ আয়োজন, অতিথি ও শিল্পীদের উপস্থিতি।

এই বিদায়ের মঞ্চে থাকবেন নিকোলাস ওতামেন্দিও। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই ডিফেন্ডারও আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচের জন্য প্রস্তুত। দলে রয়েছেন মেসির ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও।

মেসির বিদায়ের আবেগ আরও বাড়িয়েছে আর্জেন্টিনার সাবেক তারকা এজেকিয়েল লাভেজ্জি ও ক্রিস্তিয়ান গনসালেসের উপস্থিতি। বিশেষ অতিথি হিসেবে তারা দলের অনুশীলনে যোগ দিয়ে কাছ থেকে দেখেছেন মেসির শেষ প্রস্তুতি।

একসময় যে জার্সি পরে বারবার স্বপ্নভঙ্গ হয়েছে, সেই জার্সিতেই শেষ পর্যন্ত বিশ্বজয় করেন মেসি। আর্জেন্টাইন সমর্থকদের কাছে অবশ্য বেনিনের বিপক্ষে ম্যাচটি নিছক আরেকটি আন্তর্জাতিক ম্যাচ নয়। এটি একটি যুগের শেষ।

Advertise with us
Advertise with us
Advertise with us