ঢাকা
০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআইয়ের বক্তব্য ভাইরাল আলজেরিয়া থেকে এলএনজি ও সার আমদানির উদ্যোগ দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত: পররাষ্ট্র মন্ত্রণালয়ের শোক ও দুঃখ প্রকাশ আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী এদেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আইআইএমএম-এর প্রধানের কাছে রোহিঙ্গা নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
Advertise with us

২০৩৪ বিশ্বকাপের ভেন্যুর নির্মাণ কাজ স্থগিত করলো সৌদি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬   ২২ বার পঠিত
২০৩৪ বিশ্বকাপের ভেন্যুর নির্মাণ কাজ স্থগিত করলো সৌদি

ছবি: সংগৃহীত

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের জন্য প্রস্তাবিত ১৫টি ভেন্যুর মধ্যে অন্যতম ‘নিওম স্টেডিয়াম’ নির্মাণের পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে স্বাগতিক দেশ সৌদি আরব। ৪৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি ছিল টুর্নামেন্টের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী একটি ভেন্যু। এটি নির্মাণে ২.৫ বিলিয়ন ডলার (৯.১৮ বিলিয়ন দিরহাম) ব্যয় ধরা হয়েছিল।

এর নকশা এমনভাবে করা হয়েছিল যাতে এটি ‘দ্য লাইন’-এর ভেতরে মাটি থেকে ৩৫০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থান করে। উল্লেখ্য, ‘দ্য লাইন’ হলো নিওম প্রকল্পের অংশ হিসেবে ১৬০ কিলোমিটার দীর্ঘ একটি অত্যাধুনিক বা ফিউচারিস্টিক নগর-পরিকল্পনা।

রয়টার্সের তথ্যমতে, ‘দ্য লাইন’ প্রকল্পের কাজ বিলম্বিত এবং এর পরিসর কমিয়ে আনার সিদ্ধান্তের ফলে স্টেডিয়ামটির পরিকল্পনা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দুবাই-ভিত্তিক নির্মাণ খাত বিষয়ক তথ্য ও বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘মিড প্রজেক্টস’-এর তালিকায় স্টেডিয়ামটিকে ‘স্থগিত’ হিসেবে দেখানো হয়েছে এবং প্রকল্পটির সমাপ্তির কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে নিওম প্রকল্পটির সূচনা হয়েছিল। নিওমের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ)-এর গভর্নর ইয়াসির আল-রুমান গত এপ্রিলে জানিয়েছিলেন, ‘দ্য লাইন’ এখন আর অগ্রাধিকারের তালিকায় নেই এবং ২০৩০ সালের আগে এটি বাস্তবায়নের বিষয়টি অপরিহার্য নয়। তবে তিনি প্রকল্পগুলো বাতিল হওয়ার কথা অস্বীকার করেছিলেন।

গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর জন্য সৌদি আরব এই ভেন্যুটি প্রস্তাব করেছিল। মূল প্রস্তাবনায় এর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২০৩২ সাল। বিশ্বকাপ আয়োজনের তালিকা থেকে নিওম স্টেডিয়ামকে বাদ দেওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজের বিভিন্ন মাইলফলক অর্জনের ক্ষেত্রে সৌদি আরব এরইমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে

Advertise with us
Advertise with us
Advertise with us