ঢাকা
০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘ আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
Advertise with us

দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   ২২ বার পঠিত
দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের ছুহবত এখতিয়ার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষণস্থায়ী এই দুনিয়ায় মানুষ এত অন্যায়, জুলুম ও দুর্নীতি কেন করে-এ বিষয়টি নিয়ে ভাবতে হবে। জালেম ও দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে।

গতকাল সোমবার কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের ঈদগাহ ময়দানে আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও ঐতিহাসিক হালকায়ে জিকিরে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে এ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়।মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করতে হবে। মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের বাস্তবতা উপলব্ধি করে অন্যায়, জুলুম ও দুর্নীতি থেকে বিরত থাকতে হবে। সমাজ থেকে এসব অনাচার দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

তিনি জালেমদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

দোজখ ও বেহেশতের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ঈমান আনার পরে যারা নেক আমল করবে, তারাই জান্নাতে যাবে।’

মাহফিলে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক হালকায়ে জিকিরে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Advertise with us
Advertise with us
Advertise with us