ঢাকা
০৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
ধানমন্ডি লেকের কাদা ও বর্জ্য সরাতে লাগবে ২৬ কোটি টাকা পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব : এলজিআরডি মন্ত্রী ‘একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম‘ আগামীকাল ইস্তাম্বুলে আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যাচ্ছেন শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না: ব্যারিস্টার ফুয়াদ নিজ হাতে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী ইশরাক ফ্যাসিস্ট হাসিনা যা বলে তা কখনো করে না : আমানউল্লাহ আমান
Advertise with us

বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   ২০ বার পঠিত
বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে খেলাফত মজলিসের এমপি মাহবুবা হাকিম

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত ‘এ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক নৈশভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের এমপি প্রকৌশলী মাহবুবা হাকিম।

রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড হলরুমে সোমবার (৫ অক্টোবর) ‘এ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক নৈশভোজের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন উপস্থিত অতিথিরা।

এ সময় নারী কূটনীতিকরা বাংলাদেশ খেলাফত মজলিসের মহিলা উইং, নারীদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা, সংসদ সদস্য হিসেবে তাঁর ভূমিকা এবং পর্দা পালনের সঙ্গে রাজনৈতিক ও জনসেবামূলক দায়িত্ব পালনের সমন্বয় বিষয়ে প্রকৌশলী মাহবুবা হাকিম এমপির কাছে বিভিন্ন প্রশ্ন করেন।

প্রকৌশলী মাহবুবা হাকিম তাদের প্রশ্নের জবাবে বলেন, ইসলামী মূল্যবোধ, শালীনতা ও পর্দা বজায় রেখেও নারীরা শিক্ষা, নেতৃত্ব, জনসেবা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাঁর অভিজ্ঞতায়, এই মূল্যবোধ তাঁর জন্য সংসদীয় দায়িত্ব পালনে কোনো বাধা সৃষ্টি করেনি; বরং নৈতিকতা ও দায়িত্ববোধের সঙ্গে দেশের নারীদের প্রয়োজন, অধিকার ও কল্যাণের বিষয়গুলোর পাশাপাশি জাতীয় বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় সংসদে তুলে ধরার পথকে আরো সুসংহত করেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us