ঢাকা
১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৭ম বৈঠক অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৬ দফা দাবি সাদপন্থীদের সৌদিগামী ফ্লাইট একের পর এক বাতিল, চাকরি হারানোর শঙ্কায় হাজারো প্রবাসীরা অন্য রাজনৈতিক দলকে ভোট দেওয়া পরিবারের নারীরাও ফ্যামিলি কার্ড পাবেন: আমিনুল হক জুলাই গণহত্যার বিচারে অগ্রগতি নেই, চলছে মামলা-বাণিজ্য: হাসনাত সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর দুই বছরের মাথায় পুনর্গঠিত হচ্ছে এনসিপি, নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন, হাসনাত, আসিফ ও সারজিস রাষ্ট্রের উদাসীনতায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাচ্ছে মানুষ: সাদিক কায়েম বিএনপিকে শেখ হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক
Advertise with us

শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ৬৮ বার পঠিত
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে?

ছবি: সংগৃহীত

ধর্ম ডেস্ক  : শূকর’ শব্দটি মুখে নিলে ৪০ দিন মুখ নাপাক থাকে; তাই শূকর না বলে আরবি ‘খিনজির’ বলতে হয়—এমন কথা অনেকের কাছেই শোনা যায়। কিন্তু ইসলামি শরিয়তে এর কোনো ভিত্তি আছে কি?

শূকরের গোশত খাওয়া হারাম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘নিশ্চয়ই তিনি তোমাদের জন্য মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত হারাম করেছেন…।’ (সুরা বাকারা: ১৭৩) এই আয়াতে শূকরের গোশত হারাম হওয়ার বিধান এসেছে, নাম উচ্চারণের কোনো নিষেধাজ্ঞা আসেনি।

বিষয়টি আরও স্পষ্ট হয় কোরআনের ভাষা থেকেই। আরবিতে শূকরকে বলা হয় ‘খিনজির’। কোরআনে এই শব্দটি একাধিক বার এসেছে। কোরআনিক শব্দতথ্য অনুযায়ী, একবচন ‘খিনজির’ চারবার এবং এর বহুবচন ‘খানাজির’ একবার এসেছে।

অর্থাৎ কোরআনের আয়াত তেলাওয়াত করতে গিয়ে মুসলিমরা শূকরের নাম উচ্চারণ করেন। অথচ নামটি উচ্চারণের কারণে মুখ অপবিত্র হয়ে যাওয়ার কোনো বিধান নেই।

এখানে যে বিষয় আলাদা করে দেখা জরুরি সেটি হলো- শূকরের গোশত হারাম হওয়া এবং শূকরের নাম উচ্চারণ করা এক বিষয় নয়। সুরা আনআমের ১৪৫ নম্বর আয়াতে শূকরের গোশতকে ‘রিজস’ বা অপবিত্র বলা হয়েছে। এই বিধান খাদ্যের সঙ্গে সম্পর্কিত। এর ভিত্তিতে নাম উচ্চারণের জন্য আলাদা কোনো নিষেধাজ্ঞা তৈরি হয় না।

তাহলে ৪০ দিনের কথা কোথা থেকে এসেছে?

শূকর সম্পর্কে শরিয়তের কঠোর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এ ধরনের একটি ধারণা প্রচলিত হয়ে থাকতে পারে। তবে যেহেতু এর পক্ষে কোনো শরিয়তি দলিল পাওয়া যায় না, তাই ‘শূকর’ শব্দটি বলা যাবে না, শুধু ‘খিনজির’ বলতে হবে কিংবা নাম উচ্চারণের পর ৪০ দিন মুখ নাপাক থাকবে—এ ধরনের কথাকে ইসলামি বিধান হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।

দ্বীনের বিধান প্রচলিত ধারণা দিয়ে নয়, নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতেই নির্ধারিত হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us