ঢাকা
২৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
ন্যাশনালিস্ট সাইবার ফোরামের পথচলা শুরু নিউ ইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি ও মুসলিম নারী আবেয় কাওয়াস আগামী জুনে বেলজিয়াম যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি প্যারিস হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন খলিলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপের প্রতিনিধিদলের সাক্ষাৎ ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: রয়টার্সকে শামা ওবায়েদ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন বিদেশে বসে যারা দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন, তাদের রুখে দিতে হবে: ডেপুটি স্পিকার গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জামায়াত নেতা জুবায়ের
Advertise with us

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহ্‌দী আমিন

ছবি: সংগৃহীত

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মাহ্‌দী আমিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে ইতোমধ্যে যে ঐক্য রয়েছে, তা আরও সুদৃঢ় হবে। স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, এনসিপির সঙ্গে এই মতবিনিময়ের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে।

এর আগে দুপুর ১টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এনসিপির পক্ষে বৈঠকে অংশ নেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন।

Advertise with us
Advertise with us
Advertise with us