ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে? কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার
Advertise with us

নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়েছে, নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ১৩টি রুটে চলমান ১৪টি পিংক বাসের সংখ্যা অপ্রতুল হওয়ায় আরও ১০০ টি বাস দ্রুততম সময়ের মধ্যে চালু করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়াও, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে সেটা সোজা ও প্রশস্তকরণ এবং নতুন যে সকল প্রকল্প নেওয়া হচ্ছে সেগুলো স্ট্রেইট লাইন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

আজ রোববার জাতীয় সংসদ ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বৈঠকে যোগদান করেন।বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং স্থায়ী কমিটির সকল সদস্যবৃন্দের সাথে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভাগ ও দপ্তরসমূহের সার্বিক কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যবৃন্দকে অবহিতকরণ এবং সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা আনয়নে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়।

কমিটি কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির উপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্ট এর বর্তমান অবস্থা সংসদীয় স্থায়ী কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us