ঢাকা
২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শূকরের নাম নিলে কি ৪০ দিন মুখ নাপাক থাকে? কানাডা-সিঙ্গাপুর বানাবো বলব না, বাসযোগ্য ঢাকা গড়তে চাই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে : ডেপুটি স্পিকার নারীদের জন্য চালু হচ্ছে আরও ১০০ পিংক বাস জামায়াতের উত্থান মানে দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যাওয়া: প্রতিমন্ত্রী নুর আগামী দুই মাসে প্রধানমন্ত্রীর তিন দেশ সফরের প্রস্তুতি কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ: রাষ্ট্রপতি গত সাত মাসে একটা গুম হয়নি, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি না করলেও পারিবারিক জমি-জমার উন্নতি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী: পাটওয়ারী হামলার ঘটনায় সরকার দলীয়লোকদের সম্পৃক্ততা পাওয়া গেছে: গোলাম পরওয়ার
Advertise with us

টানা ৫ দিন বৃষ্টির আভাস

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ৩১ বার পঠিত
টানা ৫ দিন বৃষ্টির আভাস

ছবি: ফাইল ছবি

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিববার ও সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে রবিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

মঙ্গলবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us