ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি ‘সারা বিশ্বের শান্তিকামী মানুষের অন্তরের কথা প্রতিধ্বনিত করেছেন প্রধানমন্ত্রী’ তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার চাকরির ভেরিফিকেশনে বাদ, ঢাবিতে সরকারকে লাল কার্ড দেখালো জাতীয় ছাত্রশক্তি ভেরিফিকেশনের মানদণ্ড এবং প্রার্থীদের বাদ দেওয়ার কারণ স্পষ্ট করতে হবে: আসিফ মাহমুদ চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে: চরমোনাই পীর দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সালাউদ্দিন টুকু মমতাময়ী মাকে সম্মান দিতে গিয়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে অপমান করা যাবে না: ডা. শফিকুর রহমান
Advertise with us

ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু, আবেদন করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬   ২২ বার পঠিত
ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম পুনরায় শুরু, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা তাদের ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

একই সঙ্গে অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এর আগে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

ইসির চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এখন আগের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

সরাসরি যেভাবে আবেদন করবেন

ভোটার এলাকা স্থানান্তর করতে ইচ্ছুক আবেদনকারীরা মাঠপর্যায়ের ‘উপজেলা/থানা নির্বাচন অফিস’ এবং ‘রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে’ সরাসরি আবেদন করতে পারবেন। এজন্য আগের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে। আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী স্থানান্তরের আবেদন নিষ্পত্তি এবং প্রয়োজনীয় তথ্য আপডেট বা ইস্যু করা হবে।

অনলাইনেও আবেদনের উদ্যোগ

সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসির চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার স্থানান্তরের অনলাইন লিংক সচল বা চালু করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফলে অনলাইন সেবা সচল হওয়ার পর আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

যাচাই-বাছাই শেষে হবে নিষ্পত্তি

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে আবেদনটি নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভোটার-সংক্রান্ত তথ্য আপডেট বা ইস্যু করা হবে। এ ক্ষেত্রে আবেদন গ্রহণ থেকে শুরু করে যাচাই-বাছাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।

তদারকির নির্দেশ

ভোটার এলাকা স্থানান্তরের পুরো কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us