ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের অলি মোল্লার ছেলে সুমন মোল্যা (২৪) ও লিমন মোল্লা (২১) এবং ঝুটিগ্রাম এলাকার আবুল কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৪৫)।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার মুকসুদপুরের আগারী ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ সকালে গোপালগঞ্জ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।