ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মন্ত্রী -প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয় : গোলাম পরওয়ার
Advertise with us

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’

শুক্রবার  বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কুলষিত করছে– এমন আইন সংসদে পাস করছে সংসদে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম তা এখন প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন–পীড়ন শুরু হয়েছে।’

অবিলম্বে যেন সঠিকভাবে গুমের তদন্ত ও মানবধিকার কমিশন কাজ করতে পারে এবং সাইবার আইন সঠিকভাবে করা হয় সেই আহ্বান জানান নাহিদ।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘২০০১-২০০৬ এর সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের পেছনে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচর হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us