ঢাকা
০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
পানিসম্পদমন্ত্রী এ্যানিকে নিয়ে বক্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে : নাহিদ ইসলাম আমার দেশ পত্রিকা একসময় আমাদের পত্রিকা ছিল, আমার দেশ এখন জামায়াতের মুখপত্র: রাশেদ খাঁন গ্যাস বন্ধের খবর ছড়িয়ে আতঙ্ক, যা বলছে পেট্রোবাংলা ‘ফ্যাসিস্ট আমলে গড়ে ওঠা অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’ জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুরের কূটনীতিকদের বৈঠক, আলোচনায় গণভোট তিন-ছয় মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়: আবদুস সালাম যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে : বিরোধীদলীয় নেতা সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না, মুক্তির পর বললেন আখতারুজ্জামান রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ১৩৮ বার পঠিত
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী, মালিবাগ, মহাখালী ও আগারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক বক্সের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা কয়েক মিনিটের ব্যবধানে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকাটিতে যানবাহন ও মানুষের চলাচল ছিল। হঠাৎ পরপর কয়েকটির ককটেল বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করেন এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নেন।

খবর পেয়ে কয়েক মিনিটের মধ্যে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু সংবাদমাধ্যমকে বলেন, ‘থানার সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে। এতে একজন রিকশাচালক আহত হয়েছেন।’

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার বলেন, প্রাথমিক ধারণা, যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে ককটেলগুলো ছোড়া হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। কারা এ ঘটনায় জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে, সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আর শুক্রবার জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে।  এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর মেলেনি।

Advertise with us
Advertise with us
Advertise with us