ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ তাজা ইলিশ চেনার উপায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১টি চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা : রিজভী খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, লাশ উদ্ধার প্রত্যেক নাগরিকের জন্য দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতার সুযোগ নিশ্চিতই সরকারের অগ্রাধিকার
Advertise with us

পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে। এখন শুধু সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করার অপেক্ষা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের অর্থমন্ত্রী এড মিলিব্যান্ড শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্য সরকারের নীতিতে পরিবর্তনের অংশ হিসেবেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করতে কৌশলগত ই-ওয়ান করিডর নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল। যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। সম্প্রতি প্রকল্পটির কাজ আবার শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন খবরের পরই লন্ডন কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

কয়েক দিন আগে এক বক্তব্যে এড মিলিব্যান্ড ই-ওয়ান প্রকল্পকে ‘অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি ফিলিস্তিন ও ইসরায়েলকে নিয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নিরাপত্তার অজুহাতে ইসরায়েল এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যেগুলো অপ্রয়োজনীয় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য হুমকি তৈরি করছে বলে মনে করে যুক্তরাজ্য।

এদিকে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে যে মামলা করেছে, তাতে বাদীপক্ষের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাজ্য সরকার বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

সোমবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের সাম্প্রতিক বৃদ্ধির নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই বিস্তৃত পদক্ষেপ নেবে তার সরকার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us