ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা কানাডার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১টি যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, চারজন নিহত সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি নির্দেশনা ইঁদুরের উপদ্রব ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার বার্মিংহামের সোনালি সুপারমার্কেট মালিকের ‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী ইনসাফভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Advertise with us

প্রধানমন্ত্রীর সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে: সতর্ক বার্তা মির্জা আব্বাসের

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
প্রধানমন্ত্রীর সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে: সতর্ক বার্তা মির্জা আব্বাসের

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস আজ শনিবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রীর পাশে বসেই তাকে সতর্ক করে বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সব ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে।

মির্জা আব্বাস বলেন, আজকে একটি কথা আমি পরিষ্কার করে বলতে চাই- এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন। নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সবসময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না। এ সময় কখনো একাকী জিজ্ঞেস করা হলে প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরও বিস্তারিত বলবেন বলেও জানান তিনি।

ষড়যন্ত্রের বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ইতোমধ্যে বহু প্রশংসার কাজ আপনি করেছেন। কিন্তু বাস্তব কথা হলো- আপনার সব ভালো ভালো কাজগুলো কিছু খারাপ লোকের খারাপ কথায়, খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে লক্ষ্য রাখার অনুরোধ জানান তিনি।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, এই দলকে আমি অনেক ভালোবাসি। প্রতিষ্ঠাবার্ষিকীর ৪৮ বছরে অনেক কিছু মিস করেছি, কিন্তু কখনো এই অনুষ্ঠান মিস করিনি। সেই জায়গা থেকেই আজও এভাবে এখানে আসা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us