ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম দেড়শ টাকার লাঞ্চ-৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনো সাফল্য নেই: মঞ্জু খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: হুমায়ুন কবির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা
Advertise with us

বার্সেলোনার পাঁচ অধিনায়ক, চমক ইয়ামাল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১০ বার পঠিত
বার্সেলোনার পাঁচ অধিনায়ক, চমক ইয়ামাল

ছবি: সংগৃহীত

২০২৬–২৭ মৌসুম শুরুর দুই সপ্তাহের মধ্যেই লা লিগায় তিনটি ম্যাচ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। সামনে উয়েফা চ্যাম্পিয়নস লিগও। এরই মধ্যে নতুন মৌসুমের জন্য পাঁচজনকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। তালিকায় সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী লামিনে ইয়ামাল।

হুয়ান গাম্পার ট্রফির আগে ব্যক্তিগতভাবে রাফিনহা, পেদ্রি ও এরিক গার্সিয়াকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তখনও দলের ভোটাভুটি বাকি ছিল। পরে সেই প্রক্রিয়ায় আরও দুইজনকে যুক্ত করে অধিনায়কের তালিকা পাঁচজনে দাঁড়ায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, রাফিনহা ও পেদ্রিকে স্থায়ীভাবে প্রথম ও দ্বিতীয় অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ফ্লিক। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহাকে নিজের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করেন বার্সা কোচ।

মাঠে পারফরম্যান্সের পাশাপাশি দল ও ড্রেসিংরুমে নেতৃত্বের ভূমিকা বিবেচনায় রাফিনহাকে অধিনায়ক করা যৌক্তিক বলেই মনে করা হচ্ছে। হুয়ান গাম্পার ট্রফির ম্যাচেও তিনি গোল করে ম্যাচসেরার পুরস্কার জেতেন।

এরপর ভোটাভুটির মাধ্যমে এরিক গার্সিয়া, ফ্রেঙ্কি ডি ইয়ং ও লামিনে ইয়ামালকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

শৃঙ্খলা ও নিষ্ঠার জন্য এরিক গার্সিয়া বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন। গত দুই মৌসুমে ফ্লিকের আস্থায় তার নেতৃত্বের গুণও আরও বিকশিত হয়েছে। ক্লাবের পরিচালনা পর্ষদের অনেকেই তাঁকে অধিনায়ক পদের যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করতেন।

ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের নির্বাচনও ছিল অনেকটা প্রত্যাশিত। এর আগে তিনি বার্সেলোনার অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ড্রেসিংরুমে সতীর্থদের কাছেও তাঁর রয়েছে গভীর শ্রদ্ধা। আন্দ্রে টের স্টেগানের বিদায়ের পর ডি ইয়ং এখন দলের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড়।

তবে সবচেয়ে বড় চমক ১৯ বছর বয়সী ইয়ামালের অন্তর্ভুক্তি। বয়সে তরুণ হলেও মাঠে বার্সেলোনার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে ইতিমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্প্যানিশ এই ফরোয়ার্ড। অধিনায়কের তালিকায় তার অন্তর্ভুক্তি দলের ভবিষ্যৎ নেতৃত্বের দিকটিও স্পষ্ট করছে।

রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে বার্সেলোনা। ম্যাচটির আগে অধিনায়কদের নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন ফ্লিক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us