ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জুলাই ও অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করার বয়ান ‘আওয়ামী লীগের বয়ান’: শফিকুল আলম দেড়শ টাকার লাঞ্চ-৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনো সাফল্য নেই: মঞ্জু খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান ভারতের সঙ্গে হাজারও সমস্যা থাকলেও আলোচনার দরজা খোলা: হুমায়ুন কবির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেবেন তারেক রহমান বলিভিয়ায় সামরিক ব্যারাকে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা
Advertise with us

এবার জাপানে যেকোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
এবার জাপানে যেকোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

ছবি: সংগৃহীত

সম্প্রতি হিমবাহ ও ভূমি ধসের ঘটনায় ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে নেপাল ও চীন। নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০ এবং এখনও নিখোঁজ সাড়ে ৫ হাজারের বেশি মানুষ। এবার এশিয়ার আরেক দেশ জাপানেও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর শনিবার (৫ সেপ্টেম্বর) কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরের জন্য সর্বোচ্চ স্তরের ভূমিধস সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

এই বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ উল্লেখ করে সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ভূমিধস ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত অঞ্চলগুলোতে ইতোমধ্যেই যেকোনো ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।সংস্থাটি জোর দিয়ে বলেছে, জীবন আসন্ন বিপদের মধ্যে রয়েছে এবং ঝড় অব্যাহত থাকায় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। কর্তৃপক্ষ বাসিন্দাদের জানিয়েছে, যদি কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পৌঁছানো খুব ঝুঁকিপূর্ণ হয়, তবে তাদের উচিত খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরে কোনো ভবনে আশ্রয় নেয়া।

জেএমএ’র সতর্কবার্তায় বলা হয়, বিশেষ সতর্কতা জারির জন্য অপেক্ষা করলে নিরাপদে পালানোর জন্য অনেক দেরি হয়ে যেতে পারে। এজন্য নিজের এবং প্রিয়জনদের জীবন রক্ষা করতে অপেক্ষা না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। এ ছাড়া জনসাধারণকে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us