ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ধারণ করেন: রাশেদ খাঁন ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম জামায়াতের রাজনীতি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিতে পারে: নুর ধ্বংসস্তূপের বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে নিচ্ছেন তারেক রহমান: ড. মোশাররফ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ
Advertise with us

জাতীয় দলে দেশি কোচদের মেয়াদ আরও বাড়ছে!

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
জাতীয় দলে দেশি কোচদের মেয়াদ আরও বাড়ছে!

ছবি: সংগৃহীত

পেস বোলিং কোচ শন টেইট গেল জুনে বাংলাদেশের চাকরি ছেড়েছিলেন। পরে জিম্বাবুয়ে সিরিজ এবং সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে টেইটের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের।

প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া সিরিজ শেষেই দায়িত্ব শেষ হওয়ার কথা ছিল তালহার। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দায়িত্বভার দীর্ঘ হচ্ছে এই পেস বোলিং কোচের। আগামী মাসে অনুষ্ঠিতব্য আফগানিস্তান সিরিজেও থাকছেন তালহা। এরপর ঘরের মাঠ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও থাকবেন এই কোচ।

নভেম্বরের পর দক্ষিণ আফ্রিকা সফরেও দলের সঙ্গে থাকবেন তালহা। সবমিলিয়ে চলতি বছরে জাতীয় দলের সঙ্গে থাকবেন তিনি। তবে নতুন করে চুক্তি কতদিন থাকছে সেটি অবশ্য জানা যায়নি। এদিকে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে রয়েছেন আশিক মজুমদার। আপাতত তিনিও দায়িত্বে থাকছেন বলে জানা গেছে।

এদিকে মোহাম্মদ আশারফুলকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি জাতীয় দলের সঙ্গে আর থাকবেন কি না। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট হারের পরই সমালোচনা ছিল তাকে নিয়ে। তবে জল্পনা-কল্পনা উড়িয়ে আশরাফুলও থাকছেন ব্যাটিং কোচের দায়িত্বে।

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশি কোচদের ওপর আস্থা বাড়ছে বিসিবির।  জাতীয় দলের বেশ কয়েকজন দেশি কোচ দায়িত্বে থাকা নিয়ে আশরাফুল বললেন, ‘এই প্রথম লম্বা সময় বাংলাদেশি কোচিং স্টাফ কাজ করছে। আমরা সবাই খুব উপভোগ করছি ও প্লেয়ারদের সাহায্য করার চেষ্টা করছি। খুব ভালো একটা স্বাস্থ্যকর প্রতিযোগিতা হচ্ছে সব জায়গাতেই।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us