ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ধারণ করেন: রাশেদ খাঁন ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম জামায়াতের রাজনীতি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিতে পারে: নুর ধ্বংসস্তূপের বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে নিচ্ছেন তারেক রহমান: ড. মোশাররফ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ
Advertise with us

এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের হকিতে চলছে ব্যস্ত সময়। চীনের মকিতে এএইচএফ অ-২০ টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ নারী ও পুরুষ অ-২০ দল। চীনের অন্য শহরে জাপানে এশিয়ান গেমসের প্রস্তুতি নিচ্ছে সিনিয়র হকি দল।

অ-২০ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে হেরেছে। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। এরপরও এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ছয় মিনিটে পেনাল্টি কর্নার থেকে স্বাগতিক চীন লিড নেয়। পরক্ষণেই সমতায় ফেরে বাংলাদেশ। ফিল্ড গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান দ্বীন ইসলাম। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে মধ্য বিরতিতে ড্রেসিরেুমে ফেরে।

তৃতীয় কোয়ার্টারের শেষ মুহূর্তে স্বাগতিক চীন সমতায় ফেরে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে হজম করে বাংলাদেশ। শেষ কোয়ার্টারে বাংলাদেশ গোলের চেষ্টা করেছিল। উল্টো ৫৩ মিনিটে আরেকটি গোল হজম করে পুনরায় পিছিয়ে পড়ে। বাকি সাত মিনিটে আর কোনো গোল না দেয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

আগামীকাল বাংলাদেশ অ-২০ নারী দলের ম্যাচ চাইনিজ তাইপের বিপক্ষে। পুরুষ দল পরশু দিন মালয়েশিয়ার বিপক্ষে লড়বে। চীন ছাড়াও পুরুষ দলে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে কাজাখস্তান ও পাকিস্তান। এই টুর্নামেন্টে ষষ্ঠ স্থান অর্জন করলে পুনরায় যুব হকি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us