ঢাকা
০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতিকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, জোরদার হচ্ছে নিরাপত্তা সমাজে মানবপ্রেমের অনন্য আদর্শ তুলে ধরেছেন শ্রী কৃষ্ণ: প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক দেশ গড়তে সবাইকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির প্রধানমন্ত্রী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সমানভাবে ধারণ করেন: রাশেদ খাঁন ক্ষমতাসীনদের গালি দেওয়া কি অপরাধ? প্রশ্ন তাসনিম জারার দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম জামায়াতের রাজনীতি দেশকে ভয়ংকর পরিস্থিতির দিকে নিতে পারে: নুর ধ্বংসস্তূপের বাংলাদেশকে উন্নয়ন ও গণতন্ত্রের পথে নিচ্ছেন তারেক রহমান: ড. মোশাররফ রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী এগিয়ে থেকেও চীনের কাছে হারল বাংলাদেশ
Advertise with us

‘ভাগ্য ভালো, সবকিছুই আমার পক্ষে গেছে’

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
‘ভাগ্য ভালো, সবকিছুই আমার পক্ষে গেছে’

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা নতুন ইতিহাস গড়েছেন। বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন তিনি।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলা শানাকা বেসেটেরেতে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৩৯ বলে সেঞ্চুরি করেন। তিনি ৪৩ বলে অপরাজিত ১২১ রান করেন, যেখানে ছিল আটটি চার আর ১২টি ছক্কা।

এর আগে সিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আন্দ্রে রাসেল আর টিম সাইফার্টের। তারা দুজনেই ৪০ বলে সেঞ্চুরি করেছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন শানাকা।

শানাকার এই সেঞ্চুরি আর আন্দ্রে ফ্লেচারের ৩৮ বলে ৬৪ রানের সুবাদে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস আগে ব্যাট করতে নেমে তোলে ২৩৫/৪। জবাবে সেন্ট লুসিয়া কিংস মাত্র ১৩.৫ ওভারে অলআউট হয়ে যায় ৯৮ রানে।

ম্যাচ শেষে শানাকা জানান, শুরুর ৩০ বল তিনি বলের যোগ্যতা অনুযায়ী খেলার পরিকল্পনা নিয়েছিলেন, এরপর আক্রমণে যাওয়ার কথা ভেবেছিলেন। ম্যাচ শেষের অনুষ্ঠানে তিনি বলেন, ‘শুরুতে আমার পরিকল্পনা ছিল শুধু বলের মান, ফিল্ড প্লেসমেন্ট আর ওরা কী দিচ্ছে, সেই অনুযায়ী খেলা। ৩০ রানের কাছাকাছি যাওয়ার পর মনে হলো, উইকেট আসলেই খুব ভালো। তাই বল আমার জোনে এলেই ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিলাম। ভাগ্য ভালো, আজ রাতে সবকিছুই আমার পক্ষে গেছে, এমন দিন মাঝে মাঝেই আসে।’

আগের ম্যাচে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে সাত নম্বরে ব্যাট করে অপরাজিত ৪৯ রান করেছিলেন শানাকা। এই ম্যাচে তাকে ওপরে তুলে তিন নম্বরে ব্যাট করানো হয়। কার সিদ্ধান্তে তাকে ওপরে তোলা হয়েছিল, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি ছিল প্রধান কোচ মালোনান রঙ্গরাজন এবং অধিনায়ক জেসন হোল্ডার দুজনেরই সিদ্ধান্ত।

৩৪ বছর বয়সী এই খেলোয়াড় আরও বলেন, ‘আসলে দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন। আর অবশ্যই, ধারাভাষ্যকাররাও এটা নিয়ে অনেক কথা বলছিলেন। তাই ওপরে ব্যাট করার সুযোগ পেয়ে আমি সত্যিই ভাগ্যবান।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক শানাকার প্রশংসা করেছেন হোল্ডারও। তিনি তুলে ধরেছেন শানাকার সাম্প্রতিক দারুণ ফর্মের কথা।

তিনি বলেন, ‘দাসুন দারুণ ফর্মে আছে, তাই আমরা তাকে যতটা সম্ভব কাজে লাগাতে চেয়েছিলাম। আজ পরিস্থিতিটাও তার পক্ষে গেছে, সে কিছু বাড়তি বল পেয়েছে আর প্রতিটা বলেরই সদ্ব্যবহার করেছে। শুরুতে সে যেভাবে সংযত থেকে নিজেকে সময় দিয়েছে, পরে শেষ দিকে গিয়ে যেভাবে একেবারে বিধ্বংসী হয়ে উঠেছে, এত বছর ধরে আমরা ঠিক এটাই তার কাছ থেকে দেখেছি। ইনিংসটা যেভাবে সাজিয়ে শেষ করেছে, তার পুরো কৃতিত্ব ওর প্রাপ্য।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us