ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
‘জেনারেল ওসমানীর জন্মবার্ষিকীর খবর কোথাও ছিল না, মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা পেয়েছি’ সংসদে নিপুন রায় চৌধুরীকে সতর্ক করলেন স্পিকার বিএনপি কোনো ‘বট বাহিনী’ চালায় না: সংসদে তথ্য প্রতিমন্ত্রী রুফটপে সোলার বসালে ১০ টাকা ১৫ পয়সা দরে বিদ্যুৎ কিনবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এক-এগারোতে তারেক রহমানকে অমানুষিক নির্যাতন করা হয়েছিল: অতিরিক্ত প্রেস সচিব রুমন দুর্নীতিবাজ-চাঁদাবাজদের নির্বাচনে ঠেকাতে ইসিকে কার্যকর কৌশল নিতে হবে: জালালুদ্দীন আহমদ ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ শহীদ মীর কাসেম আলীর জনকল্যাণমূলক কার্যক্রম যুগ-যুগ ধরে অব্যাহত থাকবে: জামায়াত আমির পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ
Advertise with us

২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্রের অভিযোগ ইস্যুতে নিজের মানহানির কথা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যথায় আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

রাজধানীর বাংলামোটরের দলীয় কার্যালয়ে আজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, দু’টি অভিযোগের কোনোটিতেই ব্যক্তিগত পর্যায়ে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এগুলো সচিব পর্যায়ে নিষ্পত্তি হওয়ার বিষয়। এর মধ্যে একটি আদালতের নির্দেশে বাস্তবায়িত হয়েছে। আরেকটি হলো- সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) তালিকা অনুযায়ী পদোন্নতি দেয়া হয়েছে। এই দু’টি ফাইলই সচিব পর্যায়ে নিষ্পত্তিযোগ্য, এটি আমার কাছেও আসেনি এবং আমার সাক্ষরও ফাইলে নেই।

এর কারণে নিজের মানহানি হয়েছে দাবি করে তিনি বলেন, দুদকের পুরো প্রক্রিয়াকে আমি প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছি। এ সময় দুদককে আবারও রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরোধীদল ও মতকে দমন-পীড়নের জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us