ঢাকা
০২ সেপ্টেম্বর ২০২৬
Advertise with us

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ছবি: ফাইল ছবি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুদকের কমিশন সভায় এই অনুসন্ধানের অনুমোদন দেওয়া হয়।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে উপপরিচালক জাহিদ কালামকে প্রধান করে চার সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দুদক সূত্রে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম পরিচালনায় ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা যাচাই করতে এই বিশেষ টিম কাজ করবে।

নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত দলকে। অনুসন্ধানে দুর্নীতির প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us