ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রফতানির সুযোগ রয়েছে: মাহদী আমিন ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়: রাষ্ট্রপতি ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই? শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী
Advertise with us

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬   ২২ বার পঠিত
ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার  ছবি: সংগৃহীত

মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘পাটালী গ্রুপের’ দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. জুয়েল (২৫) ও মো. শাকিল (২২)। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র (তরবারি) উদ্ধার করা হয়েছে।

আজ সকালে র‍্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ছিনতাইকারী পালানোর চেষ্টা করলে জুয়েল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাবের জানায়, গ্রেপ্তার দুজন মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী চক্র ‘পাটালী গ্রুপের’ সদস্য। তারা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মাদক মামলা রয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের অন্যান্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930