ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় নতুন পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০টি কূপ: মাহ্দী আমিন ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক ডাকসু থেকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর ভূমিকা মুছে ফেলার সুযোগ নেই: আ স ম রব চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: জামায়াত আমির ঢাকার ২ সিটিতে জামায়াতের প্রার্থী ঘোষণা: উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম শুধু ক্ষমতার পালাবদল হয়েছে, রাষ্ট্রের কোনো পরিবর্তন ঘটেনি- শিবির সভাপতি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
Advertise with us

মালদ্বীপে ঘুমের মধ্যে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট
সোমবার, ৩১ আগস্ট ২০২৬   ৩৮ বার পঠিত
মালদ্বীপে ঘুমের মধ্যে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

মালদ্বীপে ঘুমের মধ্যে আব্দুল জলিল (৫৪) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজধানী মালেতে তার মৃত্যু হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তার মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে পরিবার।

রুমমেটদের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফিরে রাতে ঘুমিয়ে পড়েন আব্দুল জলিল। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে রুমমেটরা তার কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে রাজধানীর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

আব্দুল জলিলের নিকটাত্মীয় আব্দুর রহিম জানান, পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে প্রায় দেড় বছর আগে জীবিকার সন্ধানে মালদ্বীপে পাড়ি জমান তিনি। দেশটিতে আসার পর প্রথম তিন মাস বৈধভাবে অবস্থান করলেও পরবর্তীতে তার বৈধ কাগজপত্রের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর পরিবারের ভরণপোষণের জন্য নানা প্রতিকূলতার মধ্যেও মালদ্বীপে কাজ করে আসছিলেন তিনি।

আব্দুল জলিল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার যাত্রাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, আব্দুল জলিলের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ হাইকমিশন অবগত রয়েছে বলে হাইকমিশন সূত্রে জানা গেছে। পরিবারের অসচ্ছলতার কথা বিবেচনায় নিয়ে মরদেহ দ্রুত দেশে পাঠাতে হাইকমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us