ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল: এনসিপি নেত্রী মনিরা ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
Advertise with us

কানাডার ক্যালগেরিতে দর্শক মাতালেন অর্ণব ও সুনিধি

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ১৪ বার পঠিত
কানাডার ক্যালগেরিতে দর্শক মাতালেন অর্ণব ও সুনিধি

ছবি: সংগৃহীত

কানাডার ক্যালগেরিতে সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতালেন জনপ্রিয় সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক। শুক্রবার সন্ধ্যায় মাউন্ট রয়্যাল ইউনিভার্সিটির বেলা কনসার্ট হলে অনুষ্ঠিত হয় ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস উইথ সুনিধি, লাইভ ইন ক্যালগেরি’ শীর্ষক কনসার্ট।

কৃশ এন্টারটেইনমেন্ট অ্যান্ড ফ্রেন্ডসের আয়োজনে অনুষ্ঠিত এ সংগীতসন্ধ্যায় বিপুলসংখ্যক দর্শক-শ্রোতা অংশ নেন। অনুষ্ঠানে আয়োজক দলের সঞ্জীব কর্মকার, রাহাত মাহমুদ মিল্টন, কাজী জুনায়েদ হোসেন ও শুভ্র দাস শুভসহ স্পনসর, সাংবাদিক এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কনসার্টে অর্ণব ও সুনিধি তাদের জনপ্রিয় গান পরিবেশন করেন। প্রবাসের ব্যস্ত জীবনের মধ্যে বাংলা গান ও সংস্কৃতির আবহে দর্শকদের আনন্দ দিতে তারা এ আয়োজনের অংশ হয়েছেন বলে জানান।

মিডিয়ার এক প্রশ্নের জবাবে অর্ণব ও সুনিধি বলেন, কানাডায় প্রথমবারের মতো সংগীত পরিবেশন করে তারা মুগ্ধ। এরই মধ্যে দেশটির বিভিন্ন স্থানে তিনটি শো করেছেন তারা। ক্যালগেরির অনুষ্ঠানটি ছিল তাদের তৃতীয় পরিবেশনা।

তারা বলেন, দেশের বাইরে বসবাস করলেও প্রবাসীদের সঙ্গে বাংলা গান, সংস্কৃতি ও শিকড়ের গভীর সম্পর্ক রয়েছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের জন্য আনন্দের পাশাপাশি বাংলা সংস্কৃতির সঙ্গে আবেগঘন সংযোগ তৈরি করাও তাদের অন্যতম উদ্দেশ্য। এতে প্রবাসের নতুন প্রজন্মের মধ্যেও বাংলা গান ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে বাংলা সংগীতাঙ্গনে নিজস্ব ধারা ও সৃষ্টিশীলতার মাধ্যমে আলাদা পরিচিতি তৈরি করেছেন সায়ান চৌধুরী অর্ণব। অন্যদিকে, সুনিধি নায়েকও তার সংগীতচর্চা ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিতি অর্জন করেছেন। সংগীতশিল্পী দম্পতি হিসেবে একই মঞ্চে তাদের পরিবেশনা ক্যালগেরির দর্শক-শ্রোতাদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করে।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us