ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল: এনসিপি নেত্রী মনিরা ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
Advertise with us

শরিফুলের ৬ উইকেট, অলআউটের পথে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
শরিফুলের ৬ উইকেট, অলআউটের পথে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টেই ইতিহাস গড়লেন শরিফুল ইসলাম। বাঁহাতি পেসারের অবিশ্বাস্য এক স্পেলে কেঁপে উঠেছে স্বাগতিকদের ব্যাটিং। মিচেল স্টার্ককে ফেরিয়ে নিয়ে নিজের ষষ্ট উইকেট তুলে নিয়েছেন তিনি। ফলে আট উইকেট হারিয়ে মাত্র ১৪৮ রানে আটকে গেছে অস্ট্রেলিয়া। তাদের লিড এখন ৮৪ রান।

শরিফুলের আগে সেরা বোলিং ছিল ২৮ রানে তিন উইকেট। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি যেন অন্য রূপে হাজির হয়েছেন। অজিদের মাটিতে নিজের প্রথম টেস্টেই এমন সাফল্য পেয়েছেন শরিফুল। বাকি দুই উইকেট তুলেছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এখনো ক্রিজে অপরাজিত আছেন ক্যামেরন গ্রিন। তিনি ৪৫ রান করে বিপজ্জনক হয়ে উঠেছেন।

শুরুতেই তাসকিন ম্যাট রেনশকে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়ে প্রথম আঘাত করেন। এরপর শরিফুল একই ওভারে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে বোল্ড করে চাপ বাড়ান। পরে স্টিভেন স্মিথ ও গ্রিনের ৭৭ রানের জুটি কিছুটা স্বস্তি এনে দিলেও শরিফুলই সেই জুটি ভেঙে দেন। স্মিথকে ৪২ রানে এলবিডব্লিউ করে ফেরান তিনি। তারপর একের পর এক উইকেট শিকার করে ছয়টিতে পৌঁছে যান।

মাত্র ৬৪ রানের পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা যেভাবে লড়াই করছেন, তাতে ম্যাচের মোড় ঘুরে যাচ্ছে। এবাদত হোসেনের জায়গায় শরিফুলকে একাদশে নেওয়ার সিদ্ধান্ত এখন দারুণভাবে সফল হয়ে উঠেছে। গ্রিন যদি আরও রান যোগ করতে পারেন, তবে লিড বাড়তে পারে। তবে শরিফুলের তোপে অস্ট্রেলিয়া এখনো বিপদের মধ্যেই রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us