ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: চিফ হুইপ ওষুধের দাম নিয়ন্ত্রণ নীতিমালা বাতিল করে সরকার জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে : ব্যারিস্টার ফুয়াদ গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি ভোটের প্রত্যাশা ছিল, হলো না ডেঙ্গু মোকাবিলায় আইন প্রয়োগ শুরু, লার্ভা পেলেই ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক এক মাসে ১০৪ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৬০: র‍্যাব গভীর অরণ্যে মাটির নিচে মিলল ৬ পিস্তল, গুলি-ম্যাগাজিন যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই জানিয়ে দেয়া হবে: সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা ‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরুলের হিমির নানা কথা
Advertise with us

ফেনসিডিলসহ দুই কারবারি আটক

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
ফেনসিডিলসহ দুই কারবারি আটক

ছবি: সংগৃহীত

কক্সবাজারে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফের হোয়াইক্যং মাঝেরপাড়া এলাকার জামাল মোস্তফার ছেলে নুরুল ইসলাম (২৩) এবং উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা রাফিয়া বেগম (২৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বুধবার দিবাগত রাতে উখিয়া থানাধীন বালুখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট চেকপোস্ট (উখিয়া ঘাট) সংলগ্ন পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় তল্লাশিকালে একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটে থাকা দুই যাত্রীর কাছে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে নুরুল ইসলাম ও রাফিয়া বেগমকে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য অবৈধভাবে পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধার করা ফেনসিডিলসহ তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us