ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
হাম প্রতিরোধে টিকাই একমাত্র পথ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে আইনি বাধা নেই : অ্যাটর্নি জেনারেল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ শুক্রবার সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ রিকশার জন্য তৈরি করা হচ্ছে নীতিমালা: ডিএসসিসি প্রশাসক ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য একটি বড় সম্পদ : তথ্যমন্ত্রী কোন কোন সড়কে চলবে ‘পিংক বাস’, থামবে যেখানে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
Advertise with us

মিরপুর-১২ নম্বর থেকে ছিনতাইকারী আটক

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ১৬ বার পঠিত
মিরপুর-১২ নম্বর  থেকে  ছিনতাইকারী আটক

ছবি: ফাইল ছবি

মিরপুর-১২ নম্বর ক্রসিং এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পল্লবী জোনের পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করে তা ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিরপুর-১২ নম্বর ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে।

ট্রাফিক পল্লবী জোন সূত্রে জানা যায়, সেখানে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি দেখতে পান, এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে এক ব্যক্তি দৌড়ে পালাচ্ছেন। বিষয়টি দেখে তিনি ছিনতাইকারীর পিছু নেন। পরে কয়েকজন পথচারীও তাকে ধরতে এগিয়ে আসেন।

একপর্যায়ে সার্জেন্ট আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় পথচারীদের সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করা হয়। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া মালামাল ভুক্তভোগী নারীর কাছে বুঝিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us